৩. ইসলামের নির্ভেজাল রূপ জনগণের সামনে তুলে ধরা এবং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের যথাযথ জবাবদানের জন্য আল্লাহভীরু যোগ্য আলেম, লেখক, গবেষক, অনুবাদক, দাঈ ও বাগ্মী তৈরি করা।
৪. সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য এবং সকল অবস্থায় মুসলিম জাতিকে সঠিক দিক-নির্দেশনা দানের জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি করা।
৫. মুসলিমদের মধ্যকার বিশেষ করে বিভিন্ন ইসলামী সংগঠনের মাঝে ইখতিলাফ ও ইফতিরাক দূর করা। এক কথায় ‘ইত্তিহাদে উম্মাহ’ তথা মুসলিম ঐক্যের প্রচেষ্টা চালানো।