ভিউ: ৭৮৪
প্রধান শিক্ষকের বাণী

সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তায়ালার দরবারে, যিনি বস্তুবাদী শিক্ষার যুগেও আমাদেরকে দ্বীনি শিক্ষার সম্প্রসারণে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন।

 

ইহকালীন ও পরকালীন সফলতা এবং মুক্তির জন্য ছেলে-মেয়েদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষা দেওয়া প্রতিটি মুসলমানের কর্তব্য। মুসলিম হিসেবে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সফলতাই মূল লক্ষ্য হওয়া উচিত। আর্থ সামাজিক উন্নয়নে জাগতিক শিক্ষার প্রয়োজনও কম নয়। কিন্তু পরিতাপের বিষয় হলো, বর্তমানে আমাদের দেশের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিশুদ্ধ ইসলামি শিক্ষা থেকে বঞ্চিত এবং নৈতিকতা বিবর্জিত হয়ে পড়েছে। এ সমস্যা দূরীকরণের একমাত্র পথ হল ইসলামি শিক্ষা ও জাগতিক শিক্ষার সু-সমন্বয় সাধন। সমাজের এ মহান প্রত্যাশা পূরণের লক্ষ্যেই ২০২৩ সালের ১লা নভেম্বরে দিনাজপুর সদরের কালিতলায় “দ্যা হলি কুরআন ইসলামিক স্কুল” নামে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়।

 

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও মনোদৈহিক উন্নয়নে ইলমে ওহীর জ্ঞানের বিকল্প নেই। দ্যা হলি কুরআন ইসলামিক স্কুলের শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়ন এবং প্রকৃতভাবে ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করবে- এ প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি। ——

 

 

কাজী আসাদ বিন রমজান
প্রধান শিক্ষক
দ্যা হলি কুরআন ইসলামিক স্কুল
কালিতলা (সারদেশ্বরী স্কুল গেটের বিপরীত পার্শ্বে গলির ভেতরে ৩ নং ভবন), সদর, দিনাজপুর।
মোবাইল: ০১৩৩০-৭০২০০৪
ই-মেইল: kajiasadnews@gmail.com