প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য




লক্ষ্য ও উদ্দেশ্য:

 


১. পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের জ্ঞানার্জন এবং তদানুযায়ী আমলের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ।
 
২. সালাফে ছালেহীনের মাস্লাক অনুসারে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের সঠিক ব্যাখ্যা প্রদান।
 

৩. ইসলামের নির্ভেজাল রূপ জনগণের সামনে তুলে ধরা এবং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের যথাযথ জবাবদানের জন্য আল্লাহভীরু যোগ্য আলেম, লেখক, গবেষক, অনুবাদক, দাঈ ও বাগ্মী তৈরি করা।
 

৪. সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য এবং সকল অবস্থায় মুসলিম জাতিকে সঠিক দিক-নির্দেশনা দানের জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি করা।
 

৫. মুসলিমদের মধ্যকার বিশেষ করে বিভিন্ন ইসলামী সংগঠনের মাঝে ইখতিলাফ ও ইফতিরাক দূর করা। এক কথায় ‘ইত্তিহাদে উম্মাহ’ তথা মুসলিম ঐক্যের প্রচেষ্টা চালানো।